ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কামারখন্দে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১২ 

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ৯ এপ্রিল ২০২০
কামারখন্দে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১২ 
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের কামারখন্দে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার ময়নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আলমগীর ও রুবেল গ্রুপের মধ্যে তিনবার সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের ১২ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত আলমগীর জানান, বুধবার রাতে পাশের বাড়ির বন্ধু আব্দুল্লাহ আমাকে ফোন দিয়ে তাদের বাড়ির দিকে একা যেতে বলেন। সেখানে গেলে আব্দুল্লাহসহ আরো কয়েকজন মারপিট করে। পরে সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যাই। 

বৃহস্পতিবার সকালে আব্দুল্লাহ ও রুবেলসহ আরো কয়েকজন আমাদের বাড়িতে এসে ভাঙচুর করতে থাকে। এ সময় বাধা দিলে তারা লাঠি ও দা দিয়ে আঘাত করে। এতে আরো চার জন আহত হয়। একজনকে দা দিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলে। 

অপর গ্রুপের রুবেল জানান, আলমগীর প্রায়ই হাফ প্যান্ট পড়ে মেয়েদের উত্ত্যক্ত করে। উত্ত্যক্তের প্রতিবাদ করায় বৃহস্পতিবার সকালে বড়ভাই বাজারে যাওয়ার সময় তাকে একা পেয়ে মারপিট করে। পরে ভাইকে নিয়ে হাসপাতালে চিকিৎসা শেষে ফেরার পথে অতর্কিত হামলা করে। এতে সাতজন আহত হয়। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!